নয় মাসে হুয়াওয়ের আয় ৮৬ বিলিয়ন ডলার

১৯ অক্টোবর, ২০১৯ ১৯:০০  
চলতি বছরের প্রথম তৃতীয় প্রান্তিকে হুয়াওয়ের আয়ের পরিমাণ ৮৬ বিলিয়ন ডলার। যা এক সময়ে বিগত বছরের তুলনায় ২৪.৪ শতাংশ বেশি। এ সময়ে কোম্পানির নিট মুনাফার পরিমাণ ছিল ৮.৭ শতাংশ। তৃতীয় কোয়ার্টারে শেষে বিশ্বের প্রায় ৭০০ টিরও বেশি শহরে, ২২৮ ফরচুন গ্লোবালের ৫০০ কোম্পানি, ৫৮ ফরচুন গ্লোবালের ১০০ কোম্পানি হুয়াওয়েকে তাদের ডিজিটাল ট্রান্সফরমেশন পার্টনার হিসেবে নির্বাচিত করেছে। প্রথম তিন কোয়ার্টারে স্মার্টফোন আমদানি বেড়েছে প্রায় ১৮৫ মিলিয়ন ইউনিট, যা একই সময় বিগত বছরের তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি। পিসি, ট্যাবলেট, ওয়ারেবল ডিভাইস ও স্ম্যার্ট অডিও প্রোডাক্টের ক্ষেত্রেও হুয়াওয়ের অগ্রগতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। আগের তুলনায় হুয়াওয়ের মোবাইল সার্ভিস সিস্টেমের কার্যক্রম বেড়েছে বহুগুন, যা বর্তমানে ১৭০ টিরও বেশি দেশে বিস্তৃত। বিশ্বব্যাপী ১.০৭ মিলিয়ন রেজিস্টার্ড ডেভলপার বর্তমানে হুওয়ায়ের সাথে যুক্ত।